কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে প্রণালিটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না, তা বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, নাম পরিবর্তন করা হলে প্রণালিটি যুক্তরাষ্ট্রের মতোই ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
পোস্টের শেষে বিষয়টি নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে নিজের স্বাক্ষর হিসেবে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প’ লেখেন তিনি।
সূত্র: আল-জাজিরা
এসএস




Comments