যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের বিমান কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য এটি একটি বড় দিন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তায় তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি বিমান কেনার বিকল্প রাখা হয়েছে বলেও জানান তিনি।
এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার দাবি, বিপুল পরিমাণ মার্কিন রপ্তানির পাশাপাশি এ চুক্তি দেশটির হাজার হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রাখবে।
এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি বোয়িং ৭৩৭-৮ বিমান কিনবে।
এসএস




Comments