Image description

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছ থেকে একটি বোয়িং ৭৪৭ বিমান উপহার পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, সাময়িক ব্যবহারের জন্য বিমানটি ধার চাইলেও কাতারের আমির সেটি যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে উপহার দেওয়ার প্রস্তাব দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অ্যারিজোনায় এক নির্বাচনী জনসভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, কেউ উপহার দিলে তা গ্রহণ করাই নিয়ম। কাতারের আমিরের কাছ থেকে বিমানটি পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্সিয়াল বিমানগুলোর বয়স ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় নতুন বিমান সরবরাহের মধ্যবর্তী সময়ে ব্যবহারের জন্য তিনি কাতারের আমিরের কাছে বোয়িং ৭৪৭ বিমানটি চেয়েছিলেন। কিন্তু শেখ তামিম তাঁকে বন্ধু উল্লেখ করে বিমানটি শুধু ধার না দিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উপহার পাওয়া বিমানটিকে মার্কিন বিমানবাহিনী ভিসি-২৫বি হিসেবে চিহ্নিত করেছে। ২০২৮ সালে দুটি নতুন বোয়িং প্রেসিডেনশিয়াল বিমান সরবরাহের আগপর্যন্ত এটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ