Image description

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় দেশটির অনুরোধ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত মিসর। এ বিষয়ে অনুমোদন পেতে রবিবার (১৮ অক্টোবর) পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার বিষয়ে আইনপ্রণেতাদের অনুমোদন চান।

মিসরের সংবাদমাধ্যম আল আহরামের বরাতে জানা গেছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১টায় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন বসার কথা রয়েছে। এর আগে শনিবার নতুন রাজধানীতে মিসরীয় সামরিক একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন সিসি। তিনি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে সহায়তার অনুরোধ এলে দেশটির নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে মিসর। তবে এ ধরনের পদক্ষেপের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সিসির এ ঘোষণা এসেছে। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনে ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর সংঘাত তীব্র হয়। ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে।

সিসি বলেছেন, মিসর কারও বিরুদ্ধে যুদ্ধ বা আক্রমণ চালাতে চায় না; বরং সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। তার বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা মিসর এবং উপসাগরীয় অঞ্চলের বৃহত্তর নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তবে সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধ এবং মিসরের পার্লামেন্টের অনুমোদন ছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নিা
এমআর