Image description

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নেতৃত্ব দেবেন।

স্থানীয় সময় সকাল ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার আনুষ্ঠানিক অভ্যর্থনার পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর জাপান সফরটি তারেক রহমানের তৃতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। এছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন।

এসএস