Image description

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে গুলি করে পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লিজগ্রহীতাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও জব্দ করেছে পুলিশ।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত বার্তা সংস্থা পিটিআইকে জানান, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সবাই হোটেলমালিকের পরিচিত ছিলেন।

প্রাথমিক তদন্তে হোটেলের লিজ চুক্তি নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

এসএস