Image description

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সাপ্লাই চেইন বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারিত নয়। এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি থাকতে হবে।

প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, লভ্যাংশ, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২৭ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬।

এনএ