বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার জিজ্ঞাসাবাদের জন্য দীপকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে নৌ-পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও তুরাগ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামি দীপের রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, আজ দুপুর ৩টার দিকে আদালতে এই মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামি দীপের
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসভবন থেকে দীপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টানা তিন দিন ঘটনায় মামলা না হওয়ায় দীপের আইনি অবস্থা নিয়ে আলোচনা তৈরি হয়। পরবর্তীতে শুক্রবার রাতে তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই দীপকে তুরাগ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে এবং উক্ত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার আলোচিত ‘ভিডিও ধারণকারী’ সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি গত মঙ্গলবার (২৭ অক্টোবর) নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নামেন তাহসিফ এবং নিজের মোটরসাইকেলটি নিয়ে তাঁর সাথেই বের হন। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
প্রাথমিক সাক্ষাৎকারে দীপ দাবি করেছিলেন, উত্তরার একটি রেস্তোরাঁয় নৈশভোজ শেষে রাত ১২টার দিকে হাউসবিল্ডিং এলাকা থেকে তাঁরা আলাদা হয়ে যান। তবে পিবিআইয়ের মুখোমুখি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দীপ স্বীকার করেন যে, গভীর রাতে তাহসিফকে নিয়ে তিনি টঙ্গীর ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। পরে শুক্রবার সকালে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত নম্বরপ্লেটহীন সুজুকি জিক্সার মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সবশেষ দীপকে সাথে নিয়ে শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। তবে গভীর রাতে নির্জন বস্ত এলাকায় তারা কেন গিয়েছিলেন এবং সেখানে তাহসিফের মৃত্যুর চূড়ান্ত পরিণতি কী ঘটেছিল, তা জানতেই আসামিকে রিমান্ডে নেওয়ার জোরালো আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা।
ডিআর




Comments