দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হয়েছে। রোববার এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
নতুনভাবে আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া), যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা সদর হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা পাওয়া যাবে। এতে করে জটিল রোগীদের রাজধানী বা বড় শহরে স্থানান্তরের চাপ কমবে।
মানবকণ্ঠ/আরআই




Comments