Image description

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নেপালে প্রাণহানি বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। পানির তোড়ে মুহূর্তেই তলিয়ে গেছে ভবন, ভেসে গেছে যানবাহন এবং ধসে পড়েছে ঘরবাড়ি।

উদ্ধারকাজে সহায়তার জন্য ভারত ও চীন এগিয়ে এসেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন কর্মী নেপালে পৌঁছেছেন। তাদের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটানোর মতো চিকিৎসাসামগ্রী ও অন্যান্য সহায়তা রয়েছে।

আগামীকাল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফও কর্মী ও ত্রাণসামগ্রী পাঠাবে। সেভ দ্য চিলড্রেন নুওয়াকোট জেলায় কর্মী পাঠানো শুরু করেছে। নেপাল রেড ক্রসও প্রায় ২০০টি জরুরি আশ্রয় প্যাকেজ পাঠিয়েছে।

এনএ