চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেবে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানিয়েছেন।
ধর্মমন্ত্রী জানান, হজে বাড়িভাড়া ও সার্ভিস চার্জ বাবদ ব্যয় কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে এই বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া এই অর্থ সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী প্রত্যেক হাজি ভিন্ন ভিন্ন অংকের অর্থ ফেরত পাবেন। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:
হজ প্যাকেজ-১ (হোটেল বুলুরা আল দুররা)
সাধারণ প্যাকেজ: হাজিরা পাবেন ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা।
শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।
হজ প্যাকেজ-২ (২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদ)
সাধারণ প্যাকেজ: হাজিরা পাবেন ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা।
শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা।
আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।
হজ প্যাকেজ-২ (৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূক)
সাধারণ প্যাকেজ: হাজিরা পাবেন ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা।
শর্ট প্যাকেজ: হাজিরা পাবেন ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।
হজ প্যাকেজ-২ (৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূক)
সাধারণ প্যাকেজ: হাজিরা পাবেন ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন: হাজিরা পাবেন ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা।
সাধারণ হজ প্যাকেজ-৩ (হোটেল নান্দার ওয়ান)
এই প্যাকেজের অধীনে অবস্থানকারী প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ হাজিদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।
ডিআর




Comments