Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি—‘সবার আগে বাংলাদেশ।’

তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানায়নি ভারত। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নুরুল ইসলাম মনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে আগে বন্ধুদেশের জাহাজ খালাস করা হয়। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছে শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’

ডিআর