২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের মোট কোটা ৭৮ হাজার ৫০০ জন। নিবন্ধনের মূল তথ্যাবলি নিচে দেওয়া হলো:
নিবন্ধন শুরুর তারিখ: ২৭ জুলাই
শেষ সময়: ২৪ সেপ্টেম্বর
বর্তমান নিবন্ধিত সংখ্যা: সরকারি ব্যবস্থাপনায় ১,৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২,৬৭৬ জন।
ধর্ম মন্ত্রণালয় জানায়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত হজযাত্রীদের তালিকা সৌদি কর্তৃপক্ষকে পাঠানো হবে। পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, ভিসা প্রসেসিং ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে সাধারণ হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডিআর




Comments