রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কবরস্থানের ওই স্থান ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-২) একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ কিছু বস্তু রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
হাসান মুহতারিম বলেন, ঘটনাস্থলে থাকা বস্তুগুলো পরীক্ষা করার জন্য এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে পারবেন।
এর আগে, সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠেও ককটেল ও পেট্রোলবোমা সদৃশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া যায।
এসএস




Comments