Image description

অ্যাথলেট ও ফিটনেস ট্রেইনার সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে শর্টস পরে মেট্রোরেলে উঠতে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হয়েছেন মাত্র ৩ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় ফার্মগেট মেট্রো স্টেশনে শর্টস পরে প্রতিবাদ জানাতে দেখা যায় ৩ তরুণকে।

এর আগে ২৭ সেপ্টেম্বর শর্টস পরে মেট্রোরেলে উঠতে গেলে দায়িত্বরত পুলিশের বাধার মুখে পড়েন সাজ্জাদ হোসেন। এ সময় তাকে ট্রেনে উঠতে না দিয়ে প্রায় ৪০ মিনিট ‘হেনস্তা’ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন সাজ্জাদ হোসেন। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শর্টস পরায় সাজ্জাদ হোসেনকে হেনস্তার ঘটনায় ফেসবুকে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে’ নামে একটি ইভেন্ট খোলা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে ৮ হাজারের বেশি মানুষ ‘ইন্টারেস্টেড’ এবং ৬০০ জন ‘গোয়িং’ দেখিয়েছিলেন।

এনএ