Image description

দেশের খুচরা বাজারে আবারও একলাফে অনেকটা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, অক্টোবর মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এ নতুন দর ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষিত নতুন মূল্য রোববার থেকেই কার্যকর করা হয়েছে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, কেবল গৃহস্থালি ব্যবহারে ব্যবহৃত সিলিন্ডারই নয়, পাশাপাশি পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে আগস্ট মাসে একই পরিমাণের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। 

ডিআর