Image description

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’। এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (০৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সুরক্ষার প্রতীক হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

ডিআর