তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারার ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআর




Comments