Image description

নোয়াখালী জিলা স্কুল মাঠে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ ও সিটি করপোরেশন হিসেবে গঠনের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

জামায়াত আমির আরও বলেন, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ করা হবে এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে দেশ গেলে ভালোবাসার একটি দেশ গড়ে তোলা সম্ভব। যারা অপকর্মে জড়িয়ে আছে, তাদের হাতে দেশ ঝুঁকিপূর্ণ হবে। তিনি আরও উল্লেখ করেন, নোয়াখালীর যুবসমাজ নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে তাদের পাশে থাকার।

সাক্ষাৎ অনুষ্ঠানে নোয়াখালীর ৬টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে জোট ও জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি তুলে দেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

মানবকণ্ঠ/আরআই