Image description

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই প্রার্থী চূড়ান্ত করে দলের পক্ষ থেকে তা জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এসএস