Image description

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ প্রদানের মাধ্যমে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএ