Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ওপর নানা ধরনের নির্যাতন চালানো হলেও তিনি কোনো পরিস্থিতিতেই মাথা নত করেননি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দেশের মানুষের অধিকার ও মুক্তির কথা ভেবেছেন।

বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও অনুপ্রেরণায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

এসএ