Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের এক অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো চা পান করতে দোকানে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল আজিজুল হককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএ