Image description

দেশে জ্বালানি তেলের দাম বিভিন্ন দেশের তুলনায় কম উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরপরও সরকার এ খাতে ভর্তুকি দিচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা করেন রুহুল কবির রিজভী।

সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশে অরাজকতা তৈরির পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে পতিত স্বৈরাচার। তাদের সাথে নতুনভাবে কোনো শক্তি আঁতাতের চেষ্টা করছে।

নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে নানা চক্রান্তের অভিযোগ করে রিজভী বলেন, দেশের সংকটময় পরিস্থিতি থেকে বিদ্যুৎ গ্যাসের সরবারাহ স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। তবে সরকারের এ চেষ্টাকে পুঁজি করে দেশের মানুষকে বিভ্রান্তি ও বিভাজনের চেষ্টা করছে বিরোধী দল।

এনএ