Image description

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যজনক ও তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দেন। মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নিজের ফেসবুক দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন— ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

পোস্টটিতে তিনি একটি ছবিও যুক্ত করেছেন। ওই ছবিতে দেখা যায়, তিনি একটি বিমানের ভেতরে অবস্থান করছেন। তাঁর সঙ্গে বিমানটিতে আরও উপস্থিত রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তাঁরা এই মুহূর্তে ঠিক কোন দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন কিংবা তাঁদের গন্তব্য কোথায়, সে বিষয়ে পোস্টে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

ডিআর