বসবাস ও কাজ করার অনুমতি না থাকা এবং অবৈধভাবে প্রবেশ করায় এক সপ্তাহে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেফতার হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হন ১ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় এবং ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ অন্য দেশের নাগরিক।
আবার সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ২৯ জনকে আটক করা হয় এবং অবৈধ পরিবহন ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয় আরও ১০ জনকে।




Comments