Image description

বর্ডার গার্ডার বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, সীমান্ত হত্যা আগের তুলনায় অনেক কমে এসেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সদস্যদের মোটিভেশন এবং মনিটরিংয়ের অভাবের কারণে অনেক ক্ষেত্রে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। 
 
বৃহস্পতিবার (জুন) বিকালে পিলখানায় বিজিবি সদর দফতরে ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। 
 
তিনি বলেন, সীমান্তে বিএসএফের লোয়ার লেভেলে যারা কাজ করেন তাদের মোটিভেশনের অভাব বা অন্য কোনো কারণ থাকতে পারে। এবারের সম্মেলনে আমি বিএসএফ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকেও সীমান্ত হত্যা বন্ধে বিশেষভাবে বলেছি। বিএসএফ যদি তাদের কন্ট্রোলিং এর বিষয়টি আরো বাড়ায় তাহলে এসব বিষয়ে সুফল পাওয়া যাবে। তারা নিশ্চিত করেছে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনার চেষ্টা করবেন। 
 
এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে যে কোনো হত্যাকাণ্ডের ঘটনা বিজিবি কিংবা বিএসএফের জন্য বিব্রতকর।