Image description

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। বেইলি রোডে আগুনের ঘটনার পর থেকে তিনি বিদেশে ছিলেন। 

বুধবার (০৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

জানা গেছে, তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারের পরই সিআইডির হাতে তুলে দেয়। পরে তাকে সেখান থেকে সিআইডিতে নিয়ে আসা হয়।

সিআইডির এসআই নিজামউদ্দিন ফকির জানান, কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বেইলি রোডের আগুনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তবে তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। পরে তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানায় সিআইডি।শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানবকণ্ঠ/এআই