Image description

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি আবারও দুটি আসন থেকে তার ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছেন।

হিরো আলম জানান, এর আগেও তিনি দুটি আসন থেকে নির্বাচন করেছেন এবং এই আসনগুলোর মানুষের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তার ভাষায়, "কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম সেটা দেখে অনেকেই আমাকে কল দিয়েছেন। তারা আমাকে উৎসাহ দিচ্ছেন। তখন চিন্তা করলাম, জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে আমি কেন দুই জায়গা থেকে করব না? তাই রাতে সিদ্ধান্ত নিয়েছি-আমি দুই আসন থেকেই নির্বাচন করবো।"

ঢাকা-১৭ আসন: এই আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কিছু শক্তিশালী প্রার্থীর সঙ্গে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী। এছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন: এই আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানেও একাধিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। হিরো আলম এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন বলে নিশ্চিত করেছেন।

হিরো আলম জানান, তার কাছে নির্বাচনে অংশ নেওয়া কেবল জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যমও। তিনি বলেন, "দেশে এখন একটি সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ আসুক, ভোট দিন, উৎসব করুন।"

দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে তার কথা হচ্ছে। তবে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে, সেগুলো তিনি মানতে পারবেন কিনা তা বিবেচনা করছেন। ব্যাটে-বলে মিলে গেলে কোনো দলে যোগ দেবেন, অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ল