Image description

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও সক্রিয় হয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে—মূলত খাবারের উচ্চমূল্যের কারণে।

রেস্তোরাঁটির মেনুতে একটি সাধারণ মশলা খিচুড়ির দাম রাখা হয়েছে ৫৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা। এই মূল্য ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

মুম্বাইয়ের প্রায় ৯০ বছরের পুরনো একটি পর্তুগিজ বাংলোর ভেতরে আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁ। মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানটি মূলত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের ধারণার ওপর ভিত্তি করে সাজানো।

মেনু অনুযায়ী, এখানে অ্যাভোকাডো টোস্টের দাম ৬২৫ রুপি, বিশেষ সালাদের দাম ৭২০ রুপি এবং লুধিয়ানার বাটার চিকেনের দাম রাখা হয়েছে ৭৫০ রুপি। খাবারের পাশাপাশি পানীয়র দামও তুলনামূলক বেশি। এক বোতল পানির দাম ৩৫০ রুপি এবং বিট ও বেদানার বিশেষ স্বাস্থ্যকর পানীয়ের দাম ৪৫০ রুপি।

এ ছাড়া অভিজাত গ্রাহকদের জন্য রেস্তোরাঁটিতে প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেলও রয়েছে।

প্রায় ১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার কারণে বলিউড তারকাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। মালাইকা আরোরা জানিয়েছেন, তিনি নিজে যে ধরনের স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, সেই ধারণা থেকেই ‘স্কারলেট হাউজ’-এর মেনু তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকা তার রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই