ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠে নজর কাড়ছে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের ভোটদান। সাধারণ ভোটারদের কৌতূহল রয়েছ প্রধান ও হেভিওয়েট নেতারা ঠিক কোন কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারে সিল দেবেন। নির্বাচনের দিন এই কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান কিছু নেতার ভোটকেন্দ্র:
ড. মুহাম্মদ ইউনূস – গুলশান স্কুল, ঢাকা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান – গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-১৭
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান – ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল, ঢাকা
নাহিদ ইসলাম (শাপলা কলি, এনসিপি) – এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা-১১
মির্জা আব্বাস (ঢাকা-৮, বিএনপি) – শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর – ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শাপলা কলির জাভেদ রাসিন – ৭১ নম্বর ওয়ার্ড, মারকাজুল উলুম মাদ্রাসা, ঢাকা-৯
উপদেষ্টাদের ভোটকেন্দ্র:
মহাখালীতে নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন
উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার
গুলশান মডেল স্কুলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ
ফাওজুল কবির খান
ধানমন্ডিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন ঢাকায় অবস্থান করার কারণে ভোট দিতে চট্টগ্রামে যেতে পারছেন না।
নির্বাচনকালীন সময়সূচি: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments