ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল জয়ী হয়েছেন। মাত্র ৪১ বছর বয়সে তিনি দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। একই সঙ্গে এই আসন থেকে প্রথমবারের মতো নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট। জয়ের পর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুতুলের পিতার মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতে থেকে যায়নি। পুতুল দীর্ঘ ১৮ বছর পর হারানো আসনটি পুনরুদ্ধার করলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments