Image description

চট্টগ্রামে অসামাজিক কার্যক্রম-এর অভিযোগে একটি আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার 'স্বপ্নীল আবাসিক হোটেলে' অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’