Image description

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই সনদ নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত অর্থবহ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া তার এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।

আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে মাত্র ৪টি শব্দ ব্যবহার করে লিখেছেন— ‘জুলাই সনদ Non-negotiable’। অর্থাৎ জুলাই বিপ্লবের চেতনা ও এর ভিত্তিতে তৈরি হওয়া কোনো সনদের বিষয়ে কোনো ধরনের আপস বা সমঝোতা করা হবে না।

পোস্টটি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ২৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে এবং প্রায় ১২০০-এর বেশি মন্তব্য জমা হয়েছে। মন্তব্যকারীরা আসিফ মাহমুদের এই অনড় অবস্থানের প্রশংসা করছেন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংহতি প্রকাশ করছেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকে ‘জুলাই সনদ’ বা ওই সময়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই সনদের কিছু বিষয়ে পর্যালোচনার আভাস পাওয়া গেলেও আসিফ মাহমুদের এই সংক্ষিপ্ত বার্তা স্পষ্ট করে দিল যে, ছাত্র-জনতার বিপ্লবের মূল ভিত্তি নিয়ে কোনো আপস করতে রাজি নন আন্দোলনের অগ্রসৈনিকরা।

মানবকণ্ঠ/আরআই