ময়মনসিংহে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের বর্ণাঢ্য উদ্বোধন করেছেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এই মশক নিধন কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, “গত বছর ময়মনসিংহে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। মশার প্রজননস্থল ধ্বংস করতে আমাদের এই অভিযান বছরব্যাপী অব্যাহত থাকবে।”
এ সময় তিনি এক অনন্য ঘোষণা দিয়ে বলেন, “নগর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের সম্মানি আমি ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করবো। বিনিময়ে আমি চাই শহরটি যেন শতভাগ পরিষ্কার থাকে।” তিনি সদরবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে সচেতন হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন এমপি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments