Image description

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী মিজানুর রহমান চৌধুরী শামীম। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদের একজন।  

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপটে নিয়োগের বিষয়টি প্রকাশ করা হয়।

একই প্রজ্ঞাপনে আরো ১৩টি জেলা পরিষদের নিয়োগ দেয়া হয় প্রশাসক হিসেবে।