২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ফুটবলের মহাযজ্ঞের চূড়ান্ত লড়াই দেখার জন্য একটি টিকিটের দাম বর্তমানে ১১ হাজার ডলার ছুঁইছুঁই করছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকারও বেশি।
টিকিট বিক্রির ক্ষেত্রে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহারের কারণে এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পদ্ধতিতে সময় এবং চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে। ফলে গত আসরগুলোর তুলনায় ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম সাধারণ ফুটবলপ্রেমীদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, টিকিটের এই আকাশচুম্বী মূল্যের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, বিশ্বকাপের ফাইনাল ঘিরে সারা বিশ্বের ফুটবল ভক্তদের বিপুল চাহিদা। দ্বিতীয়ত, চাহিদার তুলনায় গ্যালারির আসনসংখ্যা অত্যন্ত সীমিত। এছাড়া টিকিট পুনর্বিক্রয় বা ‘রিসেল’ মার্কেটে এক শ্রেণির অসাধু চক্রের দাম বাড়িয়ে দেওয়ার ফলেও সাধারণ দর্শকদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে।
সব মিলিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করা সাধারণ দর্শকদের জন্য এক বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments