Image description

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব রুখতে এবার ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

রোববার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরভবন প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশন প্রশাসক রোকনুজ্জামান সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা প্রদিপ কুমার সাহা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী।

এবার ময়মনসিংহ নগরীর ৫৮,৬৬৮ শিশুকে হামের বিশেষ এ টিকা দেয়া হবে। ৭০ টি কেন্দ্রে নগরীতে হামের টিকা প্রদানে কাজ করছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।আরও উপস্থিত ছিলেন । 

টিকা পেয়ে খুশি শিশুর অভিভাবকরা। সচেতনতা ও টিকার বিকল্প নেই বলে সবাইকে টিকা নেয়ার আহবান সিটি প্রশাসকের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে, এ নিয়ে হাসপাতালে হামে মারা গেছে ১২ জন৷ গত  ২৪ ঘন্টায় নতুন ২৬ জন এবং মোট ভর্তি আছেন ৭৩ জন রুগী, এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৩৯৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ জন। সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও ময়মনসিংহ সদর,ত্রিশাল,ফুলপুর এই ৩ উপজেলায় ১লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুর মাঝে  হামের টিকা প্রদান করা হচ্ছে।

টিকা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাম আক্রান্ত রুগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে দেওয়ার পরামর্শও দেন তারা।