Image description

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এঘটনার সত্যতা নিশ্চিত করেন।