লালপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ে আলোকপাত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হারুন-অর-রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (লালপুর এলাকা) অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, বিলমারীয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ এবং সাংবাদিক মো. ইমাম হাসান মুক্তি, মো. মোজাম্মেল হক ও মো. শাহ আলম সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments