রেমিট্যান্সপ্রবাহ বাড়ায় আরো ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, মার্চে প্রবাস আয়ের প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি টাকা ছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ ১২ কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
মূলত ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেকর্ড পরিমাণ টাকা পাঠানোয় এই প্রবৃদ্ধি দেখা গেছে।




Comments