Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। তুলি ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।

এক দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ পরিবারগুলোর পক্ষে লড়াই করে তিনি দেশে-বিদেশে মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তুলি। নির্বাচনে তিনি ৮০ হাজার ৯২৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান ৯৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

বিএনপির এই মনোনয়নকে অনেকে গুমের শিকার পরিবারগুলোর দাবি-দাওয়া সংসদে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।