Image description

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চৌফলদণ্ডী ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমিজ উদ্দিন জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পালাকাটা গ্রামের অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন লবণ শ্রমিক ছিলেন।

চৌফলদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে চৌফলদণ্ডী ব্রিজের ওপর দিয়ে লবণ মাঠে কাজ করতে যাচ্ছিলেন রমিজ। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা হয়েছে। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. এরশাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদে আসেন এবং নিহতের পরিবারের বিষয়ে খোঁজখবর নেন।

মানবকণ্ঠ/ডিআর