জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) তিনি অসুস্থ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান সারজিস আলমের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। এ সময় বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ২৯ এপ্রিল তার মূত্রনালীতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments