ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে জেলা কালেক্টর মসজিদ থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ওপর এই হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং তার সাথে থাকা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজ আদায়ের জন্য ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে যান। নামাজ শেষে তিনি যখন মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছিলেন, তখন ওত পেতে থাকা একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ওপর চড়াও হয়। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হঠাৎ তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, হামলাকারীরা কেবল তার ওপর শারীরিক আক্রমণই করেনি, বরং সুযোগ বুঝে তার সাথে থাকা মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও সম্বলিত ক্যামেরা এবং নগদ টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।
হামলার ঘটনার পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় ঝিনাইদহ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। তিনি বর্তমানে থানায় অবস্থান করছেন এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
__এমআর/এমকে




Comments