Image description

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা, ফারিয়া, আমিনা ও তাবাসসুমের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। রোববার  ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই এ শোকপ্রস্তাব গৃহীত হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যু এবং সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও হত্যার শিকার চার শিশুর স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করেন।

সংসদের রীতি অনুযায়ী প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মাত্র পাঁচ কার্যদিবসে এই মামলার রায় ঘোষণা করা হয়, যা দেশের বিচার ইতিহাসে দ্রুততম হত্যা মামলার বিচার হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা ও শিশু সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।