Image description

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আর্জেন্টিনাইংল্যান্ড। এর মধ্যেই শহরটিতে ঘটে গেছে গোলাগুলির একটি ঘটনা, যাতে অন্তত ৯ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকদ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির খবর পায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

বিশ্বকাপের আগে এমন ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থান করছে ইংল্যান্ড দলের প্রস্তুতি ক্যাম্প। একই শহরে ক্যাম্প করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও, যার নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। এছাড়া আলজেরিয়ানেদারল্যান্ডস দলেরও কানসাস সিটিতে ক্যাম্প করার কথা রয়েছে।

ঘটনার পর খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও স্থানীয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বকাপকে সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, দলীয় হোটেল ও অনুশীলন কেন্দ্রগুলোতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।