Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৭ জুন) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

মানবকণ্ঠ/ডিআর