রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা এই স্বর্ণের বারের ওজন ১৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোলে অভিযান চালিয়ে এ স্বর্ণের বার জব্দ করা হয়।
গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
এদিকে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
মানবকণ্ঠ/এমআর




Comments