Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেয়।

দীর্ঘদিনের টানাপোড়েনের পর মধ্যপ্রাচ্যের এই দুই প্রভাবশালী দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেই প্রেক্ষাপটে সৌদি প্রতিনিধি দলের এই উপস্থিতিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তাদের মতে, খামেনির শেষকৃত্যে সৌদি আরবের অংশগ্রহণ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এবং পারস্পরিক সম্মানেরই প্রতিফলন।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরাইল।